1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ধর্মীয় সম্প্রীতির বার্তায় জলঢাকা ইসকন মন্দির উন্নয়ন কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২০ Time View

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ইসকন মন্দিরের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় প্রশাসন, ধর্মীয় সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ কর্মসূচি সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অধ্যাপক ছাদের হোসেন। তিনি বলেন, ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন শুধু অবকাঠামোগত বিষয় নয়, এটি সমাজে পারস্পরিক আস্থা ও সহাবস্থানেরও প্রতীক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা পৌরসভার আমীর মাওলানা মোজাম্মেল হক এবং পৌরসভার সেক্রেটারি আব্দুর রাজ্জাক রিংকু। তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে, আর এ ধরনের উদ্যোগ সেই সম্প্রীতিকে আরও শক্তিশালী করে।

এ সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক লিটন কর্মকারসহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন দিলীপ কুমার, মানিক চন্দ্র, ধনঞ্জয় রায় এবং ইসকন নেতা কানাই বাবুসহ ভক্তবৃন্দ।

বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সমাজে সৌহার্দ্য, সহনশীলতা ও ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ভক্তরা মন্দির উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন, এ প্রকল্প সম্পন্ন হলে স্থানীয় ধর্মীয় ও সামাজিক পরিবেশ আরও সুদৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV