1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

ঝালকাঠি-১ আসনে জামায়াতের দলীয় প্রার্থী ড. ফয়জুল হক ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ Time View

নিজস্ব প্রতিনিধি,
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) জাতীয় সংসদ আসনে ড. ফয়জুল হককে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে ঝালকাঠি শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।

এর আগে ড. ফয়জুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে প্রচারণা চালাচ্ছিলেন। অন্যদিকে এ আসনে প্রথমে জামায়াতের পক্ষ থেকে ডা. হেমায়েত হোসেনকে প্রার্থী ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্তে তার প্রচারণা স্থগিত করে স্বতন্ত্র প্রার্থী ড. ফয়জুল হকের পক্ষে নেতাকর্মীদের কাজের নির্দেশ দেওয়া হয়। অবশেষে বুধবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তার প্রার্থিতাই চূড়ান্ত করে দল।

সংবাদ সম্মেলনে জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, সম্প্রতি ড. ফয়জুল হক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার রাতে ঝালকাঠি-১ আসনে তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়। এখন থেকে তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনী প্রচারণা করবেন।

দলীয় প্রার্থী ড. ফয়জুল হক বলেন, “একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যাশা থেকেই আমি জামায়াতে যোগদান করেছি। আশা করি ঝালকাঠি-১ আসনটি সংগঠনের জন্য জয়লাভ করতে পারব।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আ. হাই, রাজাপুর উপজেলা আমির কবির হোসাইন, ঝালকাঠি পৌর আমির মাওলানা মনিরুজ্জামান, সদর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি এনামুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV