1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

নির্বাচনী সহিংসতায় নতুন মোড়: ওসমান হাদির ওপর হামলায় সাবেক ছাত্রলীগ নেতার নাম, ৫০ লাখ পুরস্কার ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ Time View

নিজস্ব প্রতিনিধি,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, ওই ব্যক্তির নাম ফয়সাল করিম দাউদ খান, যিনি দাউদ খান নামেও পরিচিত। তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ফয়সাল করিম অতীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচার সেন্টারসহ বিভিন্ন স্থানে ফয়সাল করিমের সঙ্গে তোলা কিছু সাম্প্রতিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবির ব্যক্তির সঙ্গে হামলাকারীর চেহারার মিল পাওয়ায় তাকে সন্দেহভাজন হিসেবে বিবেচনায় নেওয়া হয়। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ডিএমপি তার ছবি প্রকাশ করে সাধারণ জনগণের কাছে তথ্য চেয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

এদিকে ফয়সাল করিমের একটি লিংকডইন প্রোফাইলের অস্তিত্ব পাওয়া গেছে, যা তারই বলে ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক এক নেতা নিশ্চিত করেছেন। সেখানে তিনি নিজেকে অ্যাপোল সফটওয়্যার, আইটি ওয়াইসি এবং টেকনোলজি অ্যান্ড অ্যানালিস্ট ওয়ার্ক নামের তিনটি প্রতিষ্ঠানের মালিক দাবি করেছেন। প্রোফাইল অনুযায়ী, তিনি ২০১৩ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক এবং পরবর্তীতে এমবিএ ডিগ্রি অর্জনের কথা উল্লেখ করেছেন।

ছাত্রলীগের একটি সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মাঠে সক্রিয় ছিলেন ফয়সাল করিম। একই সূত্র নিশ্চিত করেছে, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ফয়সাল করিম দাউদ খান একই ব্যক্তি।

উল্লেখ্য, এর আগে গত ২৮ অক্টোবর ঢাকার আদাবরে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় দায়ের করা মামলায় ফয়সাল করিম প্রধান আসামি ছিলেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্ট থেকে তিনি জামিন পান। জামিনে থাকা অবস্থায়ই এবার তার বিরুদ্ধে গুলির অভিযোগ ওঠায় বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। বর্তমানে ঘটনাটি তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV