1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর প্রাণনা/শের হুমকি, নিরাপত্তা চাইবেন হিরো আলম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ Time View
নিজস্ব প্রতিনিধি,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে অধিক পরিচিত। বর্তমান পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি প্রধান উপদেষ্টার কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন।

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হিরো আলম জানান, নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকেই তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এসব হুমকির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন তিনি। পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন।

হিরো আলম জানান, এ জন্য তিনি একজন নিরাপত্তা কর্মী বা গানম্যান চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে গত মাসে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন হিরো আলম। তবে তিনি কোন রাজনৈতিক দলের প্রার্থী হবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তার ইচ্ছা স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি জানান, অতীতেও একাধিকবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। এবারের নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে কয়েকটি রাজনৈতিক দল তাকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে। তার দাবি অনুযায়ী, গণঅধিকার পরিষদ, আম জনতা দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টির পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি ঢাকা ও বগুড়া—এই দুটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV