1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

নির্বাচনী জোট নিয়ে দলীয় বিভাজন ও নতুন সমীকরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ Time View

নিজস্ব প্রতিনিধি,

ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানান সমীকরণ। কোন দলের সঙ্গে কার জোট হবে এবং কে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে এখন দেশব্যাপী আলোচনা চলছে। ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকেই দলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অন্যদিকে, নতুন নির্বাচনী জোট নিয়ে জামায়াত, এনসিপি ও অন্যান্য ছোট দলগুলো বেকায়দায় পড়েছে।

বিশেষ করে জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে দলের অভ্যন্তরীণ মতবিরোধ দেখা গেছে। নাহিদ আক্তারসহ দলীয় নেতাদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য এবং বিরোধের কারণে শীর্ষ দুই নেত্রী তাসনিম জারা ও তাজনুবা জাবিন পদত্যাগ করেছেন। সামাজিক মাধ্যমে অন্যান্য নেতাদেরও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তবু শেষ পর্যন্ত আলোচনা শেষে এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে জোটে যুক্ত হয়।

রোববার এনসিপি নেতা অলি আহমদসহ এলডিপি এবং ১০টি দলকে নিয়ে নতুন নির্বাচনী জোটের ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে। যদিও কয়েক মাস আগে থেকেই জামায়াত নেতৃত্বে আট দল জোট গঠনের চেষ্টা করছিল, শেষ মুহূর্তে এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি যোগ দেয়। জামায়াতের আমির বলেন, জোট মূলত একটি নির্বাচনী সমঝোতা, আর আসন বণ্টন মনোনয়নপত্র দাখিলের পর চূড়ান্ত হবে।

এদিকে নতুন জোটের আত্মপ্রকাশের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, যদি জোট একক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং সরকার গঠন করে, তবে কে প্রধানমন্ত্রী হবেন। এনসিপি আগে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে দেখার প্রস্তাব দিয়েছিল, যা জামায়াত প্রত্যাখ্যান করেছিল। এনসিপি লিয়াজু কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব জানান, বর্তমানে নির্বাচনী কৌশলকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং প্রধানমন্ত্রী ও জোটের রূপরেখা নিয়ে দ্রুত আলোচনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV