1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রস্তুতি: গঠন হয়েছে ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ Time View

নিজস্ব প্রতিনিধি,

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে। রোববার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় গুলশানে দলের নির্বাচনী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গুলশানে স্থাপিত বিএনপির কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিষয়ক কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। এই বৈঠকে নির্বাচনসংক্রান্ত সার্বিক প্রস্তুতি, কৌশল এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের ঘোষণা দেয়। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় নজরুল ইসলাম খানকে এবং সদস্য সচিব করা হয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। পাশাপাশি প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কার্যক্রমকে সুষ্ঠু, সংগঠিত ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই কমিটির মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV