1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার স্মরণে জলঢাকায় বিএনপি’র শো/কানুষ্ঠান, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ Time View

নিজস্ব প্রতিনিধি,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র উদ্যোগে নীলফামারীর জলঢাকায় শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র চেয়ারপার্সন, গণতন্ত্রের মা, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই শোকানুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকাল তিনটায় জলঢাকা পেট্রোলপাম্প সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।

শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত নীলফামারী-০৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী। তিনি বক্তব্যে মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র রক্ষায় তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের জন্য তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন একজন সাহসী ও আপোষহীন দেশনেত্রী, যিনি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন।

শোক সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ময়নুল ইসলাম। তিনি বক্তব্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং মরহুম নেত্রীর আদর্শ অনুসরণ করে গণতান্ত্রিক আন্দোলনকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

শোক সভায় বিএনপি’র জলঢাকা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পুরো অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি জলঢাকা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV