1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

নির্বাচনী মাঠের আগেই স্পষ্ট প্রবণতা: সরকার গঠনে বিএনপিকে এগিয়ে দেখছেন ভোটাররা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ Time View

নিজস্ব প্রতিনিধি,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের রাজনৈতিক পছন্দ নিয়ে একটি জনমত জরিপ প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএসডি)। সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এই জরিপের ফল প্রকাশ করা হয়।

জরিপটি দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সরাসরি ২০ হাজারের বেশি মানুষের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। জরিপে দেখা যায়, আগামী নির্বাচনে ৭০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চান। জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ১৯ শতাংশ উত্তরদাতা। নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষে রয়েছে ২ দশমিক ৬ শতাংশ মানুষের সমর্থন। অন্যান্য দল মিলিয়ে সমর্থন পেয়েছে প্রায় ৫ শতাংশ। ভোট না দেওয়ার কথা বলেছেন খুবই নগণ্য সংখ্যক মানুষ।

সরকার গঠন নিয়ে প্রশ্নের উত্তরে ৭৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, বিএনপিই সরকার গঠন করবে। ১৭ শতাংশের ধারণা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে। বিজয়ের সম্ভাবনা প্রসঙ্গে ৭৪ শতাংশ বলছেন, এবারের নির্বাচনে বিএনপিই এগিয়ে থাকবে।

বিশ্লেষকদের মতে, এই জরিপ ভোটারদের বর্তমান মনোভাব তুলে ধরলেও চূড়ান্ত ফল নির্ভর করবে নির্বাচনী পরিবেশ, জোট রাজনীতি ও মাঠপর্যায়ের বাস্তবতার ওপর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV