1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

বিএনপির সমালোচনায় দ্বিচারিতা: মন্ত্রিত্ব ধরে রাখার প্রশ্ন তুলল জামায়াত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ Time View

তিস্তা নিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল বর্তমানে পালিয়ে যাওয়া স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। তারা দাবি করছে, বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। অথচ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারে থাকাকালে ওই দলটিরই দুজন সদস্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপি যদি সত্যিই এত খারাপ হতো, তাহলে তারা কেন তখন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে চলে আসেননি—এ প্রশ্ন তোলেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। এর আগে বিকেল ৪টা ৩ মিনিটে তিনি স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন। মঞ্চে ওঠার পরপরই স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা। এ সময় ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ এবং ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। ময়মনসিংহের পক্ষ থেকে তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মঞ্চে দাঁড় করিয়ে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ওই দুই মন্ত্রী তখন পদত্যাগ করেননি, কারণ তারা জানতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠোর হাতে দুর্নীতি দমন করছিলেন। তৎকালীন সরকারের ওই মন্ত্রীরাও জানতেন, বেগম জিয়া কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেন না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যান স্পষ্টভাবে প্রমাণ করে যে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের আমলে দেশ দুর্নীতিতে ভয়াবহভাবে নিমজ্জিত ছিল। কিন্তু ২০০১ সালে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন থেকেই দেশ ধীরে ধীরে দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্ত হতে শুরু করে।

তারেক রহমান বলেন, যে দলটি আজ বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে, তাদের দুই মন্ত্রী সরকারের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বহাল ছিলেন—এই বাস্তবতাই প্রমাণ করে তারা আজ মিথ্যা কথা বলছে এবং রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির চেয়ারম্যান বলেন, ভোটের দিন সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে দলবদ্ধভাবে কেন্দ্রে যাবেন। ফজরের নামাজ আদায় করে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। শুধু ভোট দিয়ে চলে এলেই হবে না; ভোটের ফলাফল কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে, যাতে কেউ জনগণের ভোট লুট করতে না পারে।

আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের পর আবার আপনাদের সঙ্গে দেখা হবে খাল খনন কর্মসূচিতে। সবাই কোদাল নিয়ে আসবেন, সেদিন আমিও আপনাদের সঙ্গে থাকব।

সমাবেশের একপর্যায়ে স্থানীয় নেতারা তারেক রহমানের কাছে ময়মনসিংহের তারাকান্দা এলাকাকে পৌরসভায় রূপান্তরের দাবি জানান। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন।

এর আগে মঞ্চে ওঠার পূর্বে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন। বক্তব্য দেন ইকবাল হোসেন, সুলতানা আহমেদ বাবু, মোতায়ের হোসেন বাবু, মাহমুদুল হক, ফরিদুল কবির তালুকদার, সিরাজুল হক, মাহবুব রহমান লিটন, মোস্তাফিজুর রহমান বাবলু ও লৎফুরজ্জামান বাবর। তারা নিজেদের মধ্যকার সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন—‘নৌকা গেছে ভারতে, ধানের শীষ গদিতে’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV