1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

বস্তি এলাকায় ভোটার তালিকা হা/ল/না/গা/দে তথ্য সংগ্রহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ Time View

জেলা প্রতিনিধি;

তীয় সংসদ নির্বাচনের আর মাত্র নয় দিন বাকি। এ সময়ে ঢাকার বিভিন্ন বস্তিতে রাজনৈতিক দলের প্রচারণাকর্মীরা ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ও মোবাইল ফোন নম্বর সংগ্রহ করছেন বলে অভিযোগ উঠেছে। বস্তিবাসীর দাবি, বিশেষ করে জামায়াতে ইসলামী ও বিএনপির পরিচয়ে আসা ব্যক্তিরা এসব তথ্য নিচ্ছেন। যদিও নির্বাচন কমিশন (ইসি) সতর্ক করেছে, তবুও এই তৎপরতা থামেনি।

গত এক সপ্তাহে ভাসানটেক, কাফরুল, মিরপুর, কড়াইল, মহাখালী সাততলা ও তেজগাঁও বস্তি ঘুরে অন্তত ৫০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। তারা জানিয়েছেন, রাজনৈতিক কর্মীরা এনআইডি তথ্য এবং কিছু ক্ষেত্রে মোবাইল নম্বর ও মোবাইল ব্যাংকিং তথ্যও সংগ্রহ করছেন। জানুয়ারির শেষ সপ্তাহে কয়েকটি ঘটনা কর্তৃপক্ষের নজরে আসার আগে এই কার্যক্রম ব্যাপকভাবে চলে।

ভাসানটেক বেনারসি পল্লি এলাকার রুবিনা (৫৯) বলেন, ২১ জানুয়ারি দুজন লোক এসে জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট চায় এবং তার আইডি কার্ড দেখতে চায়। কার্ড দেখানোর পর তারা মোবাইলে ছবি তুলে নেয়। একই এলাকার রাহেলা বেগম (৫৩) জানান, মাসখানেক আগে জামায়াত ও বিএনপির পরিচয়ে আসা দুটি দল তার কার্ডের ছবি তুলে নিয়েছে। মোসাম্মৎ রোকেয়া (৬৬) বলেন, দুই সপ্তাহ আগে একদল লোক বস্তিতে নারী-পুরুষদের জড়ো করে এনআইডি ও মোবাইল নম্বর চাইছিল।

২১ জানুয়ারি ভাসানটেকের একটি ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ১০-১২ জনের একটি দলের তর্ক হয়। পরে পুলিশ ও সেনা সদস্যরা এসে ৮ পুরুষ ও ৪ নারীকে আটক করেন। ভাসানটেক থানার ওসি আসলাম হোসেন নিশ্চিত করেন, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে ভোটারদের এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহ করছিল। তবে গুলশান সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নিলয় রহমান জানান, তারা নির্বাচনি জরিপের দাবি করেছে। ইসির অনুমতিপত্র দেখাতে না পারায়, জোরপূর্বক তথ্য নেওয়ার প্রমাণ না থাকায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

কাফরুল ও মিরপুরেও একই ধরনের ঘটনা ঘটেছে। ঢাকা-১৫ আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন অভিযোগ করেন, জামায়াত কর্মীরা অন্তত চারবার জনরোষের মুখে পড়েছে। পরে কাফরুল থানা জামায়াতের আমির প্রকাশ্যে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দেন, যার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে।

দক্ষিণ পীরেরবাগ ও মহাখালী সাততলাতেও এ ধরনের ঘটনা ঘটেছে। হ্যাভেন টাওয়ার ফ্ল্যাটে বাসিন্দারা প্রতিবাদ করলে কিছু প্রচারণাকর্মী ফ্ল্যাট থেকে চলে যায়। বনানী ও কড়াইল বস্তিতেও বিএনপি ও জামায়াতের কর্মীরা বিভিন্ন সময় এনআইডি তথ্য সংগ্রহ করেছে বলে অভিযোগ রয়েছে।

নির্বাচন কমিশন ২২ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভোটারদের এনআইডি তথ্য সংগ্রহ বা হস্তান্তর এবং অনুদানের প্রতিশ্রুতি দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ কারণে বস্তিবাসীর মধ্যে উদ্বেগ এবং নির্বাচনী উত্তেজনা বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV