1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

৫ আগস্টের ভবিষ্যৎ ১২ ফেব্রুয়ারির ওপর নির্ভর করছে: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ Time View

তিস্তা নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, তাহলে ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে। আমরা যেভাবে ৫ আগস্ট সফল করেছি, সেভাবেই ১২ ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি বিজয় নিয়েই আমরা ঘরে ফিরব।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনের ভোটারদের উদ্দেশ্যে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ভোটারদের নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষার আহ্বান জানান।

জনসভায় বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনের দীর্ঘদিনের নাগরিক সংকট ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, এই এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, স্কুল ও হাসপাতাল নেই। সরকারি হাসপাতাল তো নেইই, এমনকি একটি সরকারি হাই স্কুলও নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাত্র ১৫টি। ফলে এখানকার শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি বেসরকারি খাতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুম এলেই সামান্য বৃষ্টিতে এলাকার প্রায় ৬০ শতাংশ রাস্তা পানিতে তলিয়ে যায়। মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ এলাকা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আওতায় রয়েছে। বাকি ৭০ শতাংশ এলাকা অপরিকল্পিত ড্রেনেজ, নর্দমা এবং দখল হয়ে যাওয়া খালের কারণে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার শিকার হয়। রামপুরা খাল ও শাহজাদপুর খালসহ একাধিক গুরুত্বপূর্ণ জলাশয় দখল ও ভরাট করে ফেলার ফলে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবশালী ভূমিদস্যুরা। এই এলাকায় শত শত মানুষের ব্যক্তিগত জমি, খাস জমি এবং সাধারণ জলাশয় দখল করে নেওয়া হয়েছে। এতে বহু পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে এবং পরিবেশগত ভারসাম্যও নষ্ট হয়েছে।

জনসভায় দেওয়া বক্তব্যে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ক্ষমতায় গেলে এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য দূর করা হবে এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। যেসব মানুষ তাদের জমি হারিয়েছেন, তাদের জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। তা সম্ভব না হলে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। পাশাপাশি ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা-১১ আসন থেকে চিরতরে নির্মূল করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম বলেন, শুধু ঢাকা-১১ আসন নয়, সারা বাংলাদেশেই ১১ দলীয় ঐক্যজোট বিজয়ী হবে বলে তারা আশাবাদী। আগামী ১২ ফেব্রুয়ারি দেশকে দখলদার, আধিপত্যবাদ ও সন্ত্রাসমুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণ সমাজ ভোটকেন্দ্র পাহারা দিতে প্রস্তুত রয়েছে। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারির বিজয়ের মধ্য দিয়েই এই সংগ্রামের পরবর্তী ধাপ সফল হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV