তিস্তা নিউজ ডেস্ক
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাশের পাশাপাশি অনলাইন বা ব্লেন্ডেড লার্নিং কার্যক্রম চালুর প্রস্তাবটি সরকারের কাছে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, একদিন অনলাইনে ক্লাশ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী দিন সশরীর ক্লাশ হবে।
মহানগর এলাকার স্কুল ও কলেজগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর ক্লাশের প্রস্তাব থাকলেও বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ভিন্ন নিয়ম প্রযোজ্য হতে পারে।
শিক্ষামন্ত্রী A N M Ehsanul Haque Milon জানিয়েছেন, জ্বালানি সাশ্রয়ে সরকার অনলাইন ক্লাশ কার্যক্রম চালুর বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হবে এবং প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বছরের রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ৪০ দিনের ছুটি কাটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি গত রোববার পুনরায় খোলা হলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রভাব দেশের শিক্ষাখাতেও পড়েছে। যাতায়াত সীমিত রাখা এবং বিদ্যুতের চাপ কমানোর জন্য আংশিক অনলাইন পাঠদানকে কার্যকর বিকল্প হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, ব্লেন্ডেড লার্নিং শিক্ষার্থীদের সময় ও খরচ উভয় দিকেই সুবিধা দেবে। এছাড়া জরুরি পরিস্থিতিতে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এটি একটি টেকসই সমাধান হিসেবে কাজ করবে।
Leave a Reply