1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

দেশের সব পরীক্ষা নকলমুক্ত করতেই হবে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫২ Time View

তিস্তা নিউজ ডেস্ক

দেশের পাবলিক পরীক্ষাগুলোকে সম্পূর্ণ নকলমুক্ত করতে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে এবং দায়িত্ব পালনকালে তিনি নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করেই ছাড়বেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, অতীতে বিএনপি সরকারের সময় দেশে নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছিল। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আবারও কঠোরভাবে নকল প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্টভাবে জানান, এ বিষয়ে সরকারের নীতি হবে ‘জিরো টলারেন্স’।

তিনি আরও বলেন, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষকদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। বিশেষ করে যেসব শিক্ষার্থী পড়াশোনায় দুর্বল, তাদের চিহ্নিত করে আলাদা নজরদারির আওতায় এনে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।

কোচিং সেন্টার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, দেশে অনিয়ন্ত্রিতভাবে অসংখ্য কোচিং সেন্টার গড়ে উঠেছে, যা “ব্যাঙের ছাতার মতো” ছড়িয়ে পড়েছে। এসব প্রতিষ্ঠানের ওপর আইনি নিয়ন্ত্রণ জোরদার করা হবে এবং বেআইনি কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ধীরে ধীরে কোচিং নির্ভরতা কমিয়ে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় শুধুমাত্র প্রশাসনিক একটি খাত নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদি কল্যাণমূলক দায়িত্বের অংশ। অতীতে নকলবিরোধী কার্যক্রম চালানো হলেও তা মাঝপথে শিথিল হয়ে পড়েছিল। এবার আর সে সুযোগ থাকবে না এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV