1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

তেলের বাজারে অস্থিরতা, বেড়েছে সয়াবিনের দাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

তিস্তা নিউজ ডেস্ক

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশে ভোজ্যতেলের বাজারে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনায় এনে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববাজারে দামের ওঠানামার প্রভাব দেশের বাজারে পড়ায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য স্থিতিশীল রাখতে সরকার নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আরও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

নতুন এই মূল্য তালিকা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV