1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সামরিক চাপের মধ্যে কারাকাসে একাধিক বি/স্ফো/রণ, বিদ্যুৎ বিচ্ছিন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২১ Time View

নিজস্ব প্রতিনিধি,

চরম উত্তেজনার মধ্যে ভেনিজুয়েলার রাজধানী কারাকাস কেঁপে উঠেছে একাধিক বিস্ফোরণে। শনিবার ভোরে শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। একই সময়ে নিচু করে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান। বিস্ফোরণের শব্দ শুধু কারাকাসেই নয়, লা গুয়াইরা রাজ্য এবং উপকূলীয় শহর ইগুয়েরতেও শোনা গেছে। কারাকাসের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎও বিচ্ছিন্ন হয়ে যায়। এই এলাকায় ভেনিজুয়েলার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, অন্তত সাতটি বিস্ফোরণ ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণ রেকর্ড করা হয়। সিএনএনের সাংবাদিক ওসমানী হারনান্দেস জানান, একটি বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে আশপাশের ভবন কেঁপে উঠেছিল। ভিডিও ফুটেজে দেখা যায় রাতের আকাশে বড় ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের কমলা আভা, সঙ্গে আলো ঝলকানির সাথে প্রচণ্ড শব্দ শোনা যায়।

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা এবং সামরিক চাপ বজায় রেখেছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার সরকার উৎখাত করে দেশটির বৃহৎ তেলসম্পদ দখল করতে চায়। তিনি আরও জানান, মাদক পাচার রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগ্রহ রয়েছে এবং দেশের তেল খাতে বিদেশি বিনিয়োগও স্বাগত জানানো হবে।

গত সপ্তাহে সিআইএ-নেতৃত্বাধীন হামলায় পাঁচটি সন্দেহভাজন মাদকচোর নৌকায় হামলা চালানো হয়, এতে অন্তত পাঁচ জন নিহত হন। ট্রাম্প প্রশাসনের তথ্য অনুযায়ী এ ধরনের হামলায় এখন পর্যন্ত অন্তত ১১৫ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ভেনিজুয়েলা ও কলম্বিয়ার নাগরিক রয়েছেন। এই ঘটনার পর কারাকাসে উত্তেজনা ও আতঙ্ক ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV